♦ আমি আমার বিশ্বাস অনুযায়ী নিজেকে গড়ে তুলতে সৃষ্টিকর্তার নিকট সাহায্য চাইব।
♦ প্রতিটি মুহুর্তকে মূল্যবান মনে করে কাজে লাগাব।
♦ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাড়িতে লেখাপড়া করব।
♦ বিলম্ব না করে যথাসময়ে বিদ্যালয়ে আসব।
♦ ইউনিফর্ম পরিধান করে ও পরিস্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসব।
♦ প্রতিদিন অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে একে সুন্দর ও আকর্ষণীয় করে তুলব।
♦ শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠদান শুনবো এবং প্রয়োজনীয় প্রশ্ন করব।
♦ মাতাপিতা ও শিক্ষকদের প্রতি সম্মান দেখাব এবং তাঁদের কথা মেনে চলব।
♦ বিদ্যালয়ের আসবাবপত্র এবং অন্যান্য সম্পদ-সামগ্রী নষ্ট করব না।
♦ মিথ্যা কথা বলব না এবং ঝগড়া-ঝাটি করব না।
♦ কখনো দোষত্রুটি হলে তা অকপটে স্বীকার করে নিজেকে সংশোধন করে নেব।
" My Creed "
♦ I will pray to God to mould myselt according to Faith
♦ I will utilize each and every moment in doing work.
♦ I will study in every morning and evening at home.
♦ I will come to school everyday wirhout delay.
♦ I will attend school being neat and clean with proper uniform.
♦ I will enhance the attraction of assembly by attending it.
♦ I will be attentive in the class and ask the relevant questions.
♦ I will keep neat and clean the surrounding of classroom and school.
♦ I will obey my parents and teachers and will follow their words.
♦ I will not make any harm to the furniture and asset of the school.
♦ I will not tell a lie and quarrel with orthers.
♦ If I do any wrong, I will mend myselt confessing it.
⇒ শপথ বাক্য
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।
হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি- আমিন।